কীর্তনখোলা রিপোর্ট
আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের প্রতিনিধিদলের বরিশালের প্রকাশক ও লেখকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত। দুদিনব্যাপী বরিশালের বিভিন্ন প্রকাশক ও লেখকের সাথে জাতীয় গ্রন্থাগারে নতুন প্রকাশনা জমা গ্রহণ ও আইএসবিএন বিষয়ে সচেতনা বিষয়ক সভায় অংশগ্রহণ করেন তারা।
১১ ও ১২ মে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের কম্পাইলেশন অফিসার বাবুল আখতারের নেতৃত্বে বরিশাল সফরে এই দলটি গত ১১ মে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সালমা পারভীনের সাথে মতবিনিময় করেন। এ সময়ে তারা আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের নানান কর্মসূচি সম্পর্কে জেলা প্রশাসনকে অভিহিত করেন। প্রতিনিধি দল এ ছাড়াও বরিশালের প্রকাশনা সংস্থা পথিমিতা প্রকাশনের স্বত্বাধিকারী মৌমিতা বিনতে মিজানের সাথে প্রকাশনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দৈনিক কীর্তনখোলা পত্রিকা অফিসের এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, কবি আল হাফিজ, কবি ও গবেষক পথিক মোস্তফা, ইতিহাসবিষয়ক গবেষক মাহমুদ ইউসুফ, কবি আহমেদ বেলাল, কবি সাইফুল্লাহ সাইফ, সাংবাদিক সুনান প্রমুখ।
প্রতিনিধি দল পথিমিতা প্রকাশনের সকল বই আরকাইভস-এ জমা প্রদানের আহ্বান জানালে প্রকাশক মৌমিতা বিনতে মিজান দ্রুতই ডাকযোগে সকল বই প্রেরণের আশ্বাস প্রদান করেন। এ সময় তারা আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের ২০২৪ সালে প্রকাশিত গ্রন্থতালিকা প্রকাশক ও লেখকদের হাতে তুলে দেন। পথিমিতা প্রকাশনের সকল বইয়ের আইএসবিএন নম্বর গ্রহণ করায় তাদেরকে ধন্যবাদ প্রদান করেন কম্পাইলেশন অফিসার বাবুল আখতার।
বরিশালে গ্রন্থাগার অধিদপ্তরের প্রতিনিধি দল এছাড়াও লেখক ও গবেষক আনিসুর রহমান খান স্বপন ও ফায়জুন্নাহার শেলী দম্পতিসহ অন্যান্য কবি-সাহিত্যিকদের সাথেও সাক্ষাত করেন।
এই প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে আরো ছিলেন, আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শামীম আহম্মেদ, বুক সর্টার মো: মিলন আলী ও জয় চক্রবর্তী।