কীর্তনখোলা ডেস্ক

আমেরিকাপ্রবাসী সুলিভান দুই ভাই ও কানাডাপ্রবাসী শুশ্রুত মণ্ডলসহ একঝাঁক প্রবাসী ফুটবলারই শুধু নন, অনূর্ধ্ব-২০ দলের কোচের দায়িত্বেও আসছেন একজন বিদেশি কোচ।  

ইংলিশ ফুটবলের যুব পর্যায়ে কাজের অভিজ্ঞতা থাকা উয়েফা এ লাইসেন্সধারী মার্ক কক্স পাচ্ছেন এই দায়িত্ব। বাফুফে সূত্রে জানা গেছে, তাঁর নিয়োগ প্রায় চূড়ান্ত।

কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে অনূর্ধ্ব-২০ সাফকে সামনে রেখে ফুটবলাররা ইতোমধ্যে প্রাথমিক ক্যাম্প সম্পন্ন করেছেন। তবে চূড়ান্ত প্রস্তুতি পর্বে প্রবাসী ফুটবলাররা দলে যোগ দেবেন। সেই সময়ই দায়িত্ব নেবেন কক্স। 

ইংলিশ ফুটবল ফেডারেশনের কোচিং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা কক্স ম্যানচেস্টার ইউনাইটেড, স্টোক সিটি ও উলভারহাম্পটনের যুব পর্যায়ে কাজ করেছেন। এবার তিনি বাংলাদেশের যুব ফুটবলারদের দায়িত্ব নিতে যাচ্ছেন। এ মাসেই মালদ্বীপে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ সাফ।

বিজ্ঞাপন
Advertisement