বাউফল প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলা শাখার অধীনে বাউফল উপজেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখে জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহমেদের যৌথ স্বাক্ষরের মাধ্যমে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়। নবগঠিত কমিটিতে মো. আবদুল্লাহ আল ফাহাদকে সভাপতি এবং মো. শরীয়তউল্লাহ (সৈকত)-কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি মো. রাসেল ইকবাল (দুঃখু মিয়া), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিয়াজ হোসাইন খান এবং সাংগঠনিক সম্পাদক মারজান বিন জাহাঙ্গীর। এছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শফিকুর রহমান সোহেল, মাহাবুব আলম হিরু, মো. ইলিয়াস হোসেন, মো. ফজলে রাব্বি, মো. আরিফ হোসাইন, মো. মাহমুদ হাসান ও মো. রাশেদুল ইসলাম সুমন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন টিপু মুন্সী রুবেল, মো. আবু জাফর মিঠু, মো. রিয়াজ হোসেন, শাহরাজ জয়, মো. কাওসার হোসেন মৃধা, পারভেজ বয়াতি, মো. মেহেদী মৃধা ও শামিম হোসেন। দপ্তর সম্পাদক হিসেবে জুবায়ের হোসেন, প্রচার সম্পাদক হিসেবে রোমান হোসেন, ক্রীড়া সম্পাদক হিসেবে মাসুম বিল্লাহ হাওলাদার এবং অর্থ সম্পাদক হিসেবে আতিকুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো. কায়সার হোসেন, অপু বয়াতি, রায়হান হাওলাদার, আরমান ইসলাম সজিব, হৃদয় মিয়া ও মিরাজ কাজী।

জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নবগঠিত এই কমিটি বাউফল উপজেলায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে এবং ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখবে। এ উপলক্ষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন
Advertisement