বরগুনা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা পৌর এলাকার খারাকান্দা মহল্লায় জেলা ছাত্রদলের সদস্য আফরোজ হোসেনের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাসার সামনে পার্কিং করা মোটরসাইকেলটিতে আগুন দেওয়া হয়।

মোটরসাইকেলের মালিক আফরোজ জানান, তিনি বরগুনা জেলা শহরে ব্যবসা পরিচালনা করেন। ভোট দিতে সন্ধ্যায় পাথরঘাটার নিজ বাড়িতে আসেন। বাড়ির সামনে মোটরসাইকেল রেখে ঘরে প্রবেশ করলে সুযোগ নিয়ে দুর্বৃত্তরা তাতে অগ্নিসংযোগ করে। স্থানীয়রা আগুন জ্বলতে দেখে চিৎকার দিলে তিনি ঘর থেকে বের হয়ে দেখেন তার মোটরসাইকেল দাউ দাউ করে পুড়ছে।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, খবর পেয়ে নৌবাহিনী, পুলিশ ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগীকে মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
Advertisement