কীর্তনখোলা ডেস্ক
আজ ইসলামিক ফাউন্ডেশন, বরিশাল বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত "বিভাগীয় পর্যায় জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা - ২০২৬" এ অংশগ্রহণ করে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী আইমান নিগার হেভেন বরিশাল বিভাগের ছয়টি জেলার প্রতিযোগীদের সঙ্গে প্রতিযোগিতা করে ১ম স্থান অধিকার করে।
প্রতিযোগিতা শেষে তার হাতে ১ম পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব মোঃ আহসান হাবিব (যুগ্মসচিব)।
বিজ্ঞাপন