বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ওষুধ স্টোরে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ জুন) রাত পৌনে ১১টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। এবং ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সেলিম সাংবাদিকদের বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি, শুধু ধোঁয়া উড়ছে। তবে আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে, আমাদের দুটি ইউনিট এখনো কাজ করেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসপাতালের নিচতলার স্টোর রুমে হঠাৎ করে আগুন দেখতে পান উপস্থিত রোগীর স্বজনরা। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। এবং খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আকস্মিক স্টোর রুমের মধ্যে থাকে ধোয়া উড়তে দেখে রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েন। কেউ কেউ উপর থেকে সিড়ি বেয়ে হাসপাতালের সামনে খোলা আকাশের নিচে আশ্রয় নেন।’