কীর্তনখোলা রিপোর্ট
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের সময় জেলা গোয়েন্দা পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাহুতকাঠী বন্দরে এ ঘটনা ঘটে। গোয়েন্দা সূত্রে জানা যায়, ইয়াসির আরাফাত ওরফে সোহেল কাজীকে আটক করার পর ডিবি পুলিশের গাড়ি ঘিরে ফেলে একদল ব্যক্তি। একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতিতে তাকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নেওয়া হয়।
অভিযোগ রয়েছে, উপজেলা যুবদলের আহ্বায়ক রাকিবুল হাসান খান রাকিব এ ঘটনার নেতৃত্ব দেন। তবে তার বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ কর্মকর্তারা জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সচেতন মহল দ্রুত তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বিজ্ঞাপন