চ্যানেল আই অনলাইনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে “Best Emerging Multimedia Journalist” সম্মাননায় ভূষিত হয়েছেন ইবনে সাঈদ অঙ্কুর । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তার হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন অঙ্কুর।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে অঙ্কুর বলেন, কিছু অর্জন শুধু সনদে সীমাবদ্ধ থাকে না, বরং হৃদয়ের গভীরে স্থায়ী জায়গা করে নেয়। এই স্বীকৃতি তার জন্য তেমনই এক অনুভূতি, যা পুরোপুরি ভাষায় প্রকাশ করা কঠিন। তিনি আরও বলেন, এই পথ সহজ ছিল না প্রতিদিনের চেষ্টা, শেখা, ভুল থেকে উঠে দাঁড়ানো সবকিছুরই একটি গল্প আছে। সেই গল্পের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে দাঁড়িয়ে তিনি মনে করছেন, তিনি সঠিক পথেই এগিয়ে যাচ্ছেন। অঙ্কুর কৃতজ্ঞতা প্রকাশ করেন তার সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি। ভবিষ্যতেও এই সমর্থন অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।তিনি বলেন, এই অর্জন শুধু তার একার নয়, বরং সবার যারা বিশ্বাস রেখেছেন, পাশে থেকেছেন এবং প্রতিনিয়ত অনুপ্রাণিত করেছেন। আরও দায়িত্বশীলভাবে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 

অনুষ্ঠানের শেষে পুরস্কার প্রদান ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপন সম্পন্ন হয়।

বিজ্ঞাপন
Advertisement