বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আমুলিয়া মডেল টাউন এলাকার একটি টিনশেড কারখানায় এ আগুন লাগে। আগুন লাগার পরপরই স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ডেমরা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ডেমরা স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের আরও দুইটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন
Advertisement