হিজলা প্রতিনিধি
বরিশাল
জেলার হিজলা উপজেলার মাউলতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় নান্নু মুন্সি নামের এক ব্যবসায়ীর
মৃত্যু হয়েছে। নিহত নান্নু মেহেন্দিগঞ্জ উপজেলার কাজির হাট থানার পূর্ব ভংগা গ্রামের
আর্সেদ আলী মুন্সির ছোট ছেলে। বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১ টায় বাড়ী থেকে মুলাদী বন্দরে
যাওয়ার পথে মাউলতলা মাদ্রসা এলাকায় একটি সিএনজি চালিত অটো তাকে চাপা দেয়। স্থানীয়রা
প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার
জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
শেবাচিম
হাসপাতালে নিউরো সার্জন না থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরো সায়ন্স হাসপাতালে
প্রেরণ করা হয়। ঢাকায় যাওয়ার পথে ভাঙ্গা অতিক্রম কালে তার মৃত্যু হয় বলে স্বজনরা নিশ্চিত
করেছেন।
বিজ্ঞাপন