চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এর পরামর্শ ও পরিকল্পনায় এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, দেশের স্বাধীনতার জন্য যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের সম্মান জানাতেই এই উদ্যোগ।
সংসদের গ্যালারিতে বসে দর্শনার্থীরা সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পান। অনুমতি সাপেক্ষে শিক্ষার্থীদেরও প্রবেশের সুযোগ থাকে। ফলে এসব গ্যালারি শুধু দর্শকদের বসার স্থান নয়, বরং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের নীরব সাক্ষী।
নতুন নামকরণ অনুযায়ী, ভিআইপি গ্যালারি ১ এর নাম রাখা হয়েছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর নামে এবং ভিআইপি গ্যালারি ২ এর নাম বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান এর নামে। এই দুটি গ্যালারি সাংবাদিকদের জন্য সংরক্ষিত।
এছাড়া গ্যালারি ৩ এর নাম বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ, গ্যালারি ৪ এর নাম বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, গ্যালারি ৫ এর নাম বীরশ্রেষ্ঠ ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল মোহাম্মদ রুহুল আমিন, গ্যালারি ৬ এর নাম বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এবং গ্যালারি ৭ এর নাম বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল-এর নামে করা হয়েছে।
উল্লেখ্য থাকে যে, এতদিন গ্যালারিগুলোর নাম ছিল বিভিন্ন ফুল ও নদীর নামে।