কীর্তনখোলা রিপোর্ট

পটুয়াখালীর মির্জাগঞ্জে হাঁস-মুরগির ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের কাঁচির কোপে দুলাল মল্লিক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত দুলাল মল্লিক উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের মকুমা গ্রামের মৃত আক্কাস মল্লিকের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল তিনটার দিকে একই গ্রামের বাসিন্দা মহারাজ খানের হাঁস-মুরগি প্রতিবেশী দুলাল মল্লিকের জমিতে গিয়ে পাকা ধান নষ্ট করছিল। এ বিষয়ে দুলাল মল্লিক মহারাজ খানের পরিবারকে অভিযোগ জানাতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

বিতণ্ডার একপর্যায়ে মহারাজ খান, তার স্ত্রী আকলিমা বেগম (৩৮) এবং মেয়ে সাদিয়া আক্তার (২২) সংঘবদ্ধ হয়ে দুলাল মল্লিকের ওপর চড়াও হন এবং তাকে মারধর করেন।

নিহতের ছেলে মো. শাওন মল্লিক তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা কয়েকজন মিলে তার বাবাকে লাঠি দিয়ে মারধর করেন এবং কাঁচি দিয়ে কোপান। সাদিয়া আক্তার কাঁচি দিয়ে মাথায় সজোরে কোপ দেন। এতে তার বাবা তাৎক্ষণিকভাবে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

বিজ্ঞাপন
Advertisement