সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে, চলতি মাসের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার উদ্যোগ নিতে পারে কমিটি। সে লক্ষ্যে দ্রুত কাউন্সিলরদের চূড়ান্ত তালিকা প্রণয়নের কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের পর এটি অ্যাডহক কমিটির তৃতীয় বোর্ড সভা হলেও এবারের আলোচ্যসূচিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে নির্বাচনের রূপরেখা নির্ধারণ।
সভায় নির্বাচন কমিশন গঠন, সম্ভাব্য ভোটগ্রহণের তারিখ নির্ধারণসহ সংশ্লিষ্ট নানা বিষয় চূড়ান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে দেশের ক্রিকেট প্রশাসনে নতুন নেতৃত্ব আসার পথ অনেকটাই পরিষ্কার হতে পারে।
এদিকে, বৈঠকে মাঠের পারফরম্যান্স নিয়েও আলোচনা হবে। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজে দলের সাফল্য-ব্যর্থতার দিকগুলো পর্যালোচনা করা হবে। পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ নিয়েও কৌশলগত আলোচনা হওয়ার কথা রয়েছে।
ব দিক বিবেচনায়, আজকের বোর্ড সভা শুধু নির্বাচন নয়, বরং দেশের ক্রিকেটের সার্বিক ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।