বুধবার (২৯ এপ্রিল) পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি হাসপাতালে গিয়ে সারজিস আলমের খোঁজখবর নেন। এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, “সারজিস আলম এখন অনেকটাই সুস্থ। রাজনৈতিক পরিচয়ের বাইরে তিনি আমার জেলার একজন তরুণ। তার দ্রুত সুস্থতা কামনা করছি।”
এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে হঠাৎ তীব্র পেটব্যথা অনুভব করলে তাকে ধানমন্ডির শংকর এলাকার ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, তিনি মূত্রনালীর পাথরজনিত সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকরা জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
সন্ধ্যায় নির্ধারিত সময়ে অস্ত্রোপচার শুরু হয়ে সফলভাবে সম্পন্ন হয়। এনসিপির মিডিয়া সেলের কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, সারজিস আলম বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।