কীর্তনখোলা ডেস্ক
আসন্ন আসরে ষষ্ঠ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পিএসএলে দল পেয়েছেন তানজিদ হাসান তামিম। তিনি খেলবেন পেশোয়ার জালমির হয়ে। পিএসএলে বাংলাদেশিদের উপস্থিতি বাড়ছে।
এবার সুযোগ পেলেন এই তরুণ ব্যাটার, যিনি সাম্প্রতিক সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। সেই সিরিজে তার ব্যাটিং দেখে বিশ্লেষকরাও প্রশংসা করেছিলেন এবং ধারণা করা হয়েছিল, পিএসএলের কোনো দল তাকে নিতে পারে। শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো।
পেশোয়ার জালমির দলে আগে থেকেই রয়েছেন নাহিদ রানা ও শরিফুল ইসলাম। সিরিজে ৩ ম্যাচে ১৭৫ রান করে সেরা খেলোয়াড় হন তামিম। এছাড়া পিএসএলে খেলছেন আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার—পারভেজ ইমন, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।
বিজ্ঞাপন