কীর্তনখোলা ডেস্ক
পাকিস্তান সুপার লিগের একাদশ আসরে সুযোগ পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তিনি খেলবেন পেশোয়ার জালমির হয়ে। এর আগে একই দলে যুক্ত হন নাহিদ রানা।সামাজিক মাধ্যমে সরাসরি চুক্তির বিষয়টি নিশ্চিত করে জালমি কর্তৃপক্ষ।
তারা জানায়, দলটি আরও শক্তিশালী হয়েছে এই পেসারের অন্তর্ভুক্তিতে। ২৪ বছর বয়সী শরিফুল তিন ফরম্যাটেই বাংলাদেশের নিয়মিত সদস্য। সম্প্রতি বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হন। ৫.৮৪ ইকোনমিতে ২৬ উইকেট নিয়ে গড়েন নতুন রেকর্ড।
প্রথম নিলামে তার নাম না উঠলেও পরে সরাসরি চুক্তিতে দলে যোগ দেন তিনি। নিলামে বাংলাদেশ থেকে আরও কয়েকজন ক্রিকেটার দল পান—নাহিদ রানা, পারভেজ ইমন, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান। তাদের মধ্যে কেউ সরাসরি, কেউ নিলামের মাধ্যমে দলে যোগ দেন।
বিজ্ঞাপন