কির্তনখোলা ডেস্ক

সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আগামীকাল বুধবার নেপালের উদ্দেশ্যে রওনা দিচ্ছে বাংলাদেশ দল। চলতি মাসের ৩১ তারিখ থেকে নেপালের পোখরায় শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ২৩ সদস্যের দল নিয়ে যাচ্ছেন নারী জাতীয় দলের প্রধান কোচ পিটার বাটলার, যিনি এই দলটিরও হেড কোচের দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ দল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা করবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা সোয়া ৬টায় ফ্লাইটটি ছাড়ার কথা রয়েছে। স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা পৌনে ৮টায় কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সূচি নির্ধারিত আছে।

এবারের সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে চারটি দল—বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান। রাউন্ড-রবিন পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলকে নিয়ে আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ জানুয়ারি ভুটানের বিপক্ষে।

বাংলাদেশ দল

গোলকিপার: মোসাম্মৎ ইয়ারজান বেগম, মেঘলা রানী রায়, ইশিতা ত্রিপুরা।

ডিফেন্ডার: মোসাম্মৎ জয়নব বিবি রিতা, অর্পিতা বিশ্বাস, সুরভি রানী, ক্রানুচিং মারমা, পূজা দাস।

মিডফিল্ডার: প্রতিমা মুন্দা, মোসাম্মৎ সুরভি আক্তার আফরিন, মোসাম্মৎ মুন্নি আক্তার, শান্তি মার্ডি, মোসাম্মৎ বন্যা খাতুন, রূপা আক্তার, মোসাম্মৎ মমিতা খাতুন, থুইনুয়ে মারমা, মোসাম্মৎ মীরা খাতুন।

ফরোয়ার্ড: শ্রীমতি তৃষ্ণা রানী, আলপি আক্তার, মামনি চাকমা, পূর্ণিমা মারমা, অয়ন্তো বালা মাহাতো, সৌরভী আকন্দ প্রীতি।

বিজ্ঞাপন
Advertisement