কীর্তনখোলা ডেস্ক

আগামী ২৫ মার্চ থেকে মালদ্বীপে শুরু হতে যাওয়া সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। ৩ এপ্রিল পর্যন্ত চলা এই টুর্নামেন্টে সাতটি দেশ অংশ নিচ্ছে। প্রাথমিক দলে ছয়জন প্রবাসী ফুটবলারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ড্র অনুযায়ী ‘বি’ গ্রুপে বাংলাদেশ খেলবে ভারত ও পাকিস্তানের সঙ্গে। ‘এ’ গ্রুপে রয়েছে মালদ্বীপ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। গ্রুপসেরা ও রানার্সআপ দলগুলো সেমিফাইনালে উঠবে। ২০২৪ সালের আসরে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ এবার শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ স্কোয়াড:

মো. ইসমাইল হোসেন মাহিন, এস পি রাফিজ, মো. নাহিদুল ইসলাম, রাজ চৌধুরী, মো. তাসিন সাহেব, মো. ইউসুফ আলী, মো. আব্দুল রিয়াদ ফাহিম, আশিকুর রহমান, মো. ইকরামুল ইসলাম, মো. মিঠু চৌধুরী, শরীফ উদ্দিন নিরব, শেখ সংগ্রাম, মো. সিফাত সাহরিয়ার, মো. সিয়াম অমিত, সালাহ উদ্দিন সাহেদ, সানি দাস, ইহসান হাবিব রিদুয়ান, মো. সাব্বির ইসলাম, চন্দন রায়, স্যামুয়েল রাকসাম, মো. রাতুল হাসান, মো. কামাল মৃর্ধা, নাজমুল হুদা ফয়সাল, মোহাম্মদ শফিক রহমান, শাওন রিচিল, মো. মুরসেদ আলী, শ্রী সুমন সরেন, মো. মানিক, মো. রিফাত কাজী, মো. অপু রহমান, আশিক ও মো. জয় আহামেদ, আবদুল কাদির (ইতালি), বিতশোক চাকমা (যুক্তরাষ্ট্র), ইব্রাহিম নওয়াজ (যুক্তরাজ্য), আমির সামি (যুক্তরাষ্ট্র), সুশ্রতা মন্ডল (কানাডা), ফারজাদ সৈয়দ আফতাব (যুক্তরাষ্ট্র)।

বিজ্ঞাপন
Advertisement