নিহত অনুপমা রায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপাতা এলাকার রবীন্দ্রনাথ রায়ের মেয়ে। সে ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালেও সাইকেলযোগে সময়মতো স্কুলে আসে অনুপমা। বিদ্যালয় প্রাঙ্গণে ঢুকে সাইকেল থেকে নামার সঙ্গে সঙ্গেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে সে। এ সময় শিক্ষক ও সহপাঠীরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, অনুপমা মাটিতে পড়ে যাওয়ার পরপরই তাকে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. গোপাল চন্দ্র রায় বলেন, হাসপাতালে আনার আগেই অনুপমার মৃত্যু হয়েছিল।

ঘটনার খবর পেয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক হাসপাতালে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

হঠাৎ এমন মৃত্যুতে বিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

বিজ্ঞাপন
Advertisement