সফরকালে আগামী ৬ মে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

আলোচ্যসূচিতে বৈশ্বিক পরিস্থিতি, জ্বালানি সংকট, উন্নয়ন প্রকল্প, বাণিজ্য ও বিনিয়োগ, পানি ব্যবস্থাপনায় সহযোগিতা, প্রতিরক্ষা সহায়তা এবং রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পেতে পারে। একই দিনে চীনের উন্নয়ন মন্ত্রীর সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর। পাশাপাশি চীনের কমিউনিস্ট পার্টির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার হিসেবে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ প্রেক্ষাপটে সফরটি বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সফরকালে চীনের কারিগরি ও আর্থিক সহায়তায় বাস্তবায়নযোগ্য তিস্তা রিভার কমপ্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট নিয়েও আলোচনা হতে পারে। এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফরের বিষয়টিও আলোচনায় আসতে পারে।

পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

বিজ্ঞাপন
Advertisement