সংসদ সচিবালয়ের সূত্র অনুযায়ী, রোববার রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১-এ অবস্থিত শপথকক্ষে নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৯ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে। পরদিন সন্ধ্যায় নির্বাচিতদের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করা হয়।

প্রকাশিত গেজেট অনুযায়ী, সংরক্ষিত ৪৯টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ৩৬ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় জোট থেকে ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

রোববার শপথগ্রহণের মধ্য দিয়ে নবনির্বাচিত এসব নারী সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্বভার গ্রহণ করবেন।

বিজ্ঞাপন
Advertisement