ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মঙ্গলবার (২জুন) বিকালে অজ্ঞাত পরিচয়ের (৩২) এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করে ভাণ্ডারিয়া থানা পুলিশ।

জানা গেছে, সকালে উপজেলার ৭নম্বর গৌরীপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পৈকখালী বাজারের পূর্বদক্ষিণ দিকে স্থানীয় জনৈক আলাউদ্দিন কাজির কলাবাগান সংলগ্ন, ভাণ্ডারিয়া-কাঠালিয়া আঞ্চলিক সড়কের পাশের একটি ডোবায় কচুরিপানার মধ্যে কালো প্যান্ট পরিহিত খালি গায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে থানা পুলিশে খবর দিলে বিকাল তিন টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ওসি তদন্ত রত্নেশ্বর কুমার মন্ডল জানান, লাশের সুরাতাল রিপোর্ট শেষে লাশের ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।  

বিজ্ঞাপন
Advertisement